মোবাইলে পৌঁছে যাবে শিক্ষকদের বেতন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মোবাইলে পৌঁছে যাবে শিক্ষকদের বেতন

মোবাইলে পৌঁছে যাবে শিক্ষকদের বেতন

মোবাইলে পৌঁছে যাবে শিক্ষকদের বেতন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সরকারের কেন্দ্রীয় পলিসির অংশ হিসেবে জিটুপি প্রকল্পের আওতায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বেতনের টাকা সরাসরি তাদের কাছে পৌঁছানোর পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

 

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ দেবে বাংলাদেশ ব্যাংক। সরকারের কেন্দ্রীয় পলিসির অংশ হিসেবে সরকার টু পারসন (জিটুপি) প্রকল্পের মাধ্যমে এই টাকা পৌঁছে দেয়া হবে।

 

 

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও কলেজ) মো. শাহেদুল খবির চৌধুরী বলেন, অর্থ মন্ত্রণালয়ের একটি পলিসি রয়েছে। যিনি সার্ভিস দিচ্ছেন তার কাছে যাতে সরাসরি অর্থ পৌঁছে যেতে পারে। বিষয়টি এখনো আলোচনা পর্যায়ে রয়েছে। জিটুপি’র মাধ্যমে পেমেন্ট দেয়া হবে। সরকারের সব ধরনের স্টেক হোল্ডারদের জন্য এই পলিসি করা হয়েছে। এর আগে শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হয়েছে এই পদ্ধতিতে।

 

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সেবা পেতে এমপিওভুক্ত শিক্ষকদের মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। ওই তালিকা ধরে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

 

 

শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ যে প্রক্রিয়ায় পাঠানো হয়েছে একই প্রক্রিয়ায় শিক্ষকদের বেতন পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনা চূড়ান্ত হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD