সংবাদ শিরোনাম:

বরগুনার বামনায় শ্রমিক লীগ নেতার মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:45:27 pm, Sunday, 30 August 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বামনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক লীগ নেতা মো. রাজু জমাদ্দার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রামনা ইউনিয়ন আওয়ামী শ্রমিক লীগের আহ্বায়ক ও গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। সে দক্ষিণ রামনা গ্রামের মো. জলিল জমাদ্দারের বড় ছেলে।

আজ রবিবার (৩০ আগস্ট) সকাল ৮টায় ইলেক্ট্রিক পাম্পে সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎষ্পৃষ্ট হন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টার দিকে পানের বরজে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য পিতা জলিল জমাদ্দারকে নিয়ে সেখান যায়। পানি সেচের ইলেক্ট্রিক পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় রাজু বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ঘটনাস্থলে থাকা বাবার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে রাজুকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বামনা থানার ওসি সঞ্জয় কুমার মজুমদার জানান, নিহতের পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনার বামনায় শ্রমিক লীগ নেতার মৃত্যু

প্রকাশের সময় : 02:45:27 pm, Sunday, 30 August 2020