করোনা: ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




করোনা: ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু

করোনা: ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু

করোনা: ৮৯ জনের মৃত্যু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৬ জনের। এ ছাড়া এ ২৪ ঘণ্টায় নতুন করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৪৩৬ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৩ লাখ ৪ হাজার ৫৮৩।

 

 

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ২৭৫ জন। এতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ৯৩ হাজার ৪৫৮ জনে।

 

 

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৫ হাজার ৫০১টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮৫।

 

 

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের পুরুষ ৩৪ জন এবং নারী ১১ জন। হাসপাতালে মারা গেছেন ৪২ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে তিনজনের। তাদের মধ্যে ১০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ২৫ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ২২ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের পাঁচজন, সিলেট বিভাগের একজন এবং রংপুর বিভাগের ছিলেন ছয়জন। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ তিন হাজার ২৪২ জন (৭৮ দশমিক ৫৬ শতাংশ) এবং নারী ৮৮৫ জন (২১ দশমিক ৪৪ শতাংশ)।

 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD