সংবাদ শিরোনাম:

মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:36:45 am, Tuesday, 25 August 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে বহুল আলোচিত মা মেয়েকে কোমরে রশি বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর রাত ৩টার দিকে তাদেরকে হারবাং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সোমবার দুপুরে চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নির্যাতিত মা মেয়েসহ ৩জনকে জামিন দিয়েছেন। জামিন প্রাপ্তরা হলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তির হাট কুসুমপুরের মৃত আবুল কালামের স্ত্রী পারভিন আক্তার (৪০), আবুল কালামের দুই মেয়ে যথাক্রমে সেলিনা আক্তার সেলী (২৮) ও রোজিনা আক্তার (২৩)। তারা বর্তমানে কক্সবাজারে কারাগারে রয়েছেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, গরু চুরির অভিযোগে মা মেয়েকে কোমরে রশি বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উত্তর হারবাং বিন্দারবানখীল এলাকার মাহবুবুল হকের ছেলে নজরুল ইসলাম (১৯), ইমরান হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩০) ও জিয়াবুল হকের ছেলে নাছির উদ্দিন (২৮)কে হারবাং পুলিশ ফাড়ির ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সোমবার ভোর রাতে তাদেরকে গ্রেপ্তার করেছে।

চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবি এডভোকেট ইলিয়াছ আরিফ জানিয়েছেন, তিনি চকরিয়া সিনিয়র জড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নির্যাতিত মা মেয়েসহ কারা অন্তরীণ ৫ জনের জামিন আবেদন করেছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব কারান্তরীণ পারভিন আক্তার, সেলিনা আক্তার সেলী ও রোজিনা আক্তারের জামিন মঞ্জুর করেছেন। অপর দুই পুরুষ আসামীর জামিন না মঞ্জুর করেছেন আদালত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : 12:36:45 am, Tuesday, 25 August 2020