মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে ৮০ বছরের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার ওটরা ইউনিয়নের পশ্চিম কেশবকাঠী গ্রামের নিজ বাড়ির সামনে আম গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ওটরা ইউনিয়নের পশ্চিম কেশবকাঠী গ্রামের মৃত কার্তিক দাসের স্ত্রী বৃদ্ধ সুমতি রানী সুরু বালা (৮০) ২৩ আগস্ট রাতে পরিবারের সদস্যদের নিয়ে প্রতিদিনের ন্যায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
সোমবার ভোরে বাড়ির সম্মুখে একটি আম গাছের সঙ্গে ওই বৃদ্ধার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন থানা পুলিশকে অবহিত করেন। সকাল ১০টায় উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক সুদেব ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল আহসান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যু রহস্য উদঘাটনে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply