মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ডুবুরি মো. মামুন (৪০) পানিতে ডুবে মারা গেছেন। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জাহাজের ইঞ্জিনে আটকে যাওয়া জাল কাটতে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন।
আজ সোমবার সকালে জাহাজের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মামুন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, গতকাল রবিবার হাতিয়ার নলচিরা ঘাটের পশ্চিম পাশে মেঘনা নদীতে এমভি মিথিলা সালমান-৩ জাহাজের ইঞ্জিনের পাখায় জাল আটকে যায়। পরে ঢাকা থেকে দুজন ডুবুরি আনা হয় তা কাটার জন্য।
এর মধ্যে ডুবুরি মামুন আটকে যাওয়া জাল কাটতে নদীতে নেমে নিখোঁজ হন। পরে সোমবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply