সংবাদ শিরোনাম:

৫ গ্রামের বেশি ইয়াবা রাখলে বা সেবনে মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:53:18 pm, Monday, 8 October 2018
  • 97 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক//
পাঁচ গ্রামের বেশি ইয়াবা এবং ২৫ গ্রামের বেশি হেরোইন ও কোকেন উৎপাদন, পরিবহন, বিপণন এবং সেবন করলে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের ব্যবস্থা করছে সরকার। আজ সোমবার মন্ত্রিপরিষদে এ সংক্রান্ত একটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই অনুমোদনের কথা জানান।

নতুন আইন সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রস্তাবিত আইন অনুযায়ী পাঁচ গ্রামের বেশি ইয়াবা পরিবহন, মজুদ, বিপণন ও সেবনের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ২৫ গ্রামের বেশি হেরোইন, কোকেনসহ সমজাতীয় মাদকদ্রব্যের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তিও মৃত্যুদণ্ড।

আগের আইনে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের সর্বোচ্চ শাস্তি ছিল ১৫ বছরের কারাদণ্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

৫ গ্রামের বেশি ইয়াবা রাখলে বা সেবনে মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : 04:53:18 pm, Monday, 8 October 2018