সংবাদ শিরোনাম:

ধর্ষকের সাথে ধর্ষিতার বিয়ে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:40:22 am, Sunday, 23 August 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল॥ কুড়িগ্রামের রাজারহাটে ধর্ষকের সাথে ধর্ষিতার বিয়ে হয়েছে। ১০লক্ষ টাকা দেনমোহরের মধ্যে ৯ লক্ষ ৮৫ হাজার টাকা বাকি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার ফতেখাঁ গ্রামের চাঞ্চল্যকর মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলার আসামি পার্শ্ববর্তী উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সেফারুল ইসলাম (২৫)-এর সাথে ধর্ষিতা মেয়েটির বিয়ে হয়। উভয় পক্ষের পরিবারের লোকদের উপস্থিতিতে ১০লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে হলেও নগদ ১ হাজার ৫০০ টাকা ছাড়া দেনমোহরের পুরো টাকাই বাকি রাখা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘড়িয়ালডাঁঙ্গা ইননিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ২১আগস্ট রাতে উভয় পক্ষের অভিভাবকের উপস্থিতিতে বিবাহ রেজিস্ট্রি করা হয়েছে। রাতেই মেয়েটিকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, পূর্ব পরিচয় সূত্র ধরে সেফারুল বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ এনে ধর্ষিতার পিতা বাদী হয়ে ১৯ মে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। যা তদন্তাধীন রয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন, বিয়ের কথা শুনেছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ধর্ষকের সাথে ধর্ষিতার বিয়ে

প্রকাশের সময় : 01:40:22 am, Sunday, 23 August 2020