সংবাদ শিরোনাম:

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করলেন ভিপি নুর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:54:46 pm, Friday, 21 August 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন নুরুল হক নুর। কয়েকদিন যাবৎ নুরুল হকের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন।

বিষয়টি সত্যতা জানতে চাওয়া হলে নুরুল হক নুর বলেন, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সবাই চাচ্ছে আমি যেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হই। দেশে একটা অগণতান্ত্রিক পরিবেশ চলছে। ভোট থেকে মানুষ মুখ সরিয়ে নিয়েছে। সাধারণ মানুষকে আবার ভোটমুখি করতে নির্বাচনে অংশ নেওয়ার আলোচনা হচ্ছে।

আপনার কোনো নিবন্ধিত দল নেই সে ক্ষেত্রে স্বতন্ত্র নাকি অন্য কোনো দলের হয়ে নির্বাচন করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনা বেশি। তবে পরিস্থিতি বিবেচনা করে নিবন্ধিত কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নিতে পারি।

উল্লখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ। তিনি জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জুলাই রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা গেলে আসনটি শূন্য হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করলেন ভিপি নুর

প্রকাশের সময় : 11:54:46 pm, Friday, 21 August 2020