মেহেন্দিগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মেহেন্দিগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মেহেন্দিগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।




মোঃ ইব্রাহীম মুন্সী মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যের চর এবং দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের বামনের চর এলাকায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যের চর গ্রামের মনির মাতব্বরের শিশু কন্যা আসফিয়া (৪) বাড়ির পাশের একটি ডোবায় কোনো এক সময় সবার অজান্তে পড়ে ডুবে যায়।

 

দুপুরে শিশুটি ভেসে উঠলে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

 

অপর দিকে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের বামনের চর গ্রামের মাইদুল ইসলামের শিশু পুত্র ফারহান (৫) মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের মাঠখোলার কালীতলা এলাকায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে ডুবে যায়।

 

এলাকাবাসী তাকে উদ্ধার করে বিকেল ৫ টার দিকে মেহেন্দিগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন।

 

উলে­খ্য, বৈরি আবহাওয়া, অতি বৃষ্টি, সাগরে লঘুচাপ এবং অমাবশ্যার কারনে মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকায় জোয়ারের পানি ঢুকে পুকুর ডোবাগুলো পানিতে থৈ থৈ করছে। এর ফলে শিশুদের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারনা করেণ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD