পিরোজপুরে ছাত্রলীগ নেতার হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো প্রতিপক্ষরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে ছাত্রলীগ নেতার হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো প্রতিপক্ষরা

পিরোজপুরে ছাত্রলীগ নেতার হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো প্রতিপক্ষরা

মঠবাড়িয়ায় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতার হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা।

 

এর প্রতিবাদে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌসের বাসায় এবং সরকারি গাড়িতে হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার পরপরই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে উপজেলায়।

 

পুলিশ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে নিশ্চিত করেছেন ওসি মাসুদুজ্জামান। তিনি জানান, থানায় এখনো কোন অভিযোগ দায়ের হয়নি। তবে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্পটে তাৎক্ষণিক টহল জোরদার করা হয়েছে।

 

জানা গেছে, উপজেলার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি মঠবাড়িয়া কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র শুভ শর্মার সাথে স্থানীয় ছাত্রলীগের দীর্ঘদিনের বিরোধ চলছিল।

 

সেই বিরোধের সূত্র ধরে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে হাসপাতাল রোডের ব্রীজ সংলগ্ন এলাকায় শুভকে একা পেয়ে তাকে আটকে বিদ্যুতের খুটির সাথে ঠেকিয়ে ডান হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করে দেন।

 

যারা হামলা করেছে তাদেরকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। আহত শুভকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

 

পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 

ওদিকে ছাত্রলীগ সম্পাদক শুভ শর্মার হাতের কব্জি কেটে ফেলার প্রতিবাদে পৌর শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান সমর্থিতরা। তারা পৌর মেয়র রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌসের বাসার সামনে জড়ো হয়ে তার বাসায় ইট নিক্ষেপ করেন।

 

এসময়ে পৌর মেয়রের সরকারি গাড়িটিও ভাংচুর করা হয়।

 

ছাত্রলীগ কর্মী শুভ শর্মার হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় নিন্দা জানিয়েছেন পৌর মেয়র রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌস ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহামানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD