মেয়েকে বুকে জড়িয়ে রাখা সেই বাবা বেঁচে আছেন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেয়েকে বুকে জড়িয়ে রাখা সেই বাবা বেঁচে আছেন

মেয়েকে বুকে জড়িয়ে রাখা সেই বাবা বেঁচে আছেন

মেয়েকে বুকে জড়িয়ে রাখা সেই বাবা বেঁচে আছেন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে আটজনের মৃত্যু হয়েছে। নিহতরা একই পরিবারের সদস্য।

 

 

 

ফুলপুর উপজেলার পশ্চিম বাসাতি এলাকার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

 

দুর্ঘটনার পর মর্মস্পর্শী একটি ছবি ফেইসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায়, মেয়েকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছেন। স্থিরচিত্র হওয়ায় অনেকে মনে করেছেন, বাবা-মেয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অনেককেই ফেইসবুকে আবেগঘন স্ট্যাটাস দিতে দেখা যায়।

 

 

পরে খোঁজ নিয়ে জানা গেছে, দুর্ঘটনায় মেয়ে বুলবুলি আক্তার (৭) মারা গেলেও বেঁচে আছেন বাবা শাহজাহান (৪০)। শেষ চেষ্টা চালিয়েও মেয়েকে বাঁচাতে না পেরে এভাবে আর্তনাদ করছেন বাবা। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি।

 

 

ওই দুর্ঘটনায় নিহত অন্যরা হলেন- ভালুকা উপজেলার বিরুনীয়ার বাকশী গ্রামের মিলুয়ারা বেগম (৬৫), বেগম (৩০), গফরগাঁও উপজেলার মশাখালী গ্রামের পারুল আক্তার (৩০), শামসুল হক (৬৫), শেখ বাজার গ্রামের রেজিয়া খাতুন (৫৩), রিপা খাতুন (৩০) ও তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের নবী হোসেন (৩০)।

 

 

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী জানান, মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিল। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

 

 

তিনি বলেন, দুর্ঘটনায় আটজন মারা গেছেন। বুলবুলি আক্তারের বাবা শাহজাহানসহ বাকি ছয়জনকে উদ্ধার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD