বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের চার নং দত্তেশ্বর ওয়ার্ডের নুরুল হক সরদার তার লোকজন দিয়ে আদালতের রায় উপেক্ষা করে কচুয়া গ্রামের প্রবাসীর সিদ্দিকুর রহমান ঢালী জমি দখল করতে যায়। বাধাঁদিলে ঔষধের ফার্মেসী ভাংচুর ও হামলা চালিয়ে কলেজ ছাত্র সফিক ঢালী (২৩)কে কুপিয়ে আহত করে ইউপি সদস্য ও তার লোকজন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের মোবারক ঢালীর ছেলে সিদ্দিকুর রহমান ঢালী (৩৫)দের সাথে পার্শ্ববর্তী দত্তেশ্বর গ্রামের ইউপি সদস্য নুরুল হক সরদার দের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধীয় জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বরিশাল আদালতে একটি মামলা চলে আসছিলো ( যার নং ৪২/২০২০)। চলতি বছরের ৬ আগস্ট ওই মামলায় সিদ্দিকুর রহমান ঢালী দের পক্ষে আদালত রায় ঘোষনা করে।
আদালতের রায়কৃত জমিতে সিদ্দিকুর রহমান ভবন নির্মাণের কাজ করে আসছিলো। ১১ আগস্ট বিকেল ইউপি সদস্য নুরুল হক সরদার এর নেতৃত্বে একদল ভাড়াটিয়া বাহিনী হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ঔষধের ফার্মেসীর ভাংচুর করে। এ সময় হামলায় কলেজ ছাত্র সফিক ঢালী (২৩)কে কুপিয়ে ও পিটিয়ে পা ভেঙ্গে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধা করে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে সিদ্দিকুর রহমান ঢালী জানান, আদালতের রায় পেয়ে আমাদের ভোগ দখলীয় জমিতে ভবনের কাজ করতে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য নুরুল হক সরদার একদল ভারাটিয়া সন্ত্রাসী নিয়ে আমাদের উপর হামলা চালায়।
এব্যপারে সাংবাদিকরা অভিযুক্ত ইউপি সদস্য নুরুল হক সরদার কাছে জানতে চাইলে তিনি বিষটি এড়িয়ে গিয়ে কোন বক্তব্য দিতে চায়নি।
Leave a Reply