সংবাদ শিরোনাম:

হাইকোর্টের বেঞ্চ অফিসার বরিশালের সোহেল বরখাস্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:42:43 pm, Sunday, 16 August 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাবন্দি হাইকোর্টের বেঞ্চ অফিসার মুহাম্মদ মুর্শেদুল হাসান সোহেলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

আজ রবিবার (১৬ আগস্ট) বরখাস্ত করা হয়েছে সোহেলকে। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের স্বাক্ষরে এই বরখাস্তের আদেশ জারি করা হয়। সোহেলের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৮ সালে করা বিভাগীয় মামলায় তদন্ত শেষে তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গত ৬ আগস্ট যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেন রানা মণ্ডল নামের এক মাদক কারবারিকে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

রানা মণ্ডলের দেওয়া তথ্যানুযায়ী যাত্রাবাড়ি ও মিরপুর থানা পুলিশ যৌথভাবে ওইদিনই অভিযান চালায় মিরপুরের মধ্য পীরের বাগের ৩১৫ নম্বর (তাসমিম বিজয় অ্যাপার্টমেন্ট)-এর চতুর্থ তলার ফ্ল্যাটে। ফ্ল্যাটটির মালিক বেঞ্চ অফিসার সোহেল। সেখান থেকে ফাতেমা ইসলাম চাঁদনী নামের খুচরা মাদক বিক্রেতাকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এসময় পুলিশ সোহেলের কাছে ৬০০ পিস ইয়াবা পায়। পরে তাঁকেও আটক করা হয়। ওই ঘটনায় মিরপুর থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করছেন মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

সুপ্রিম কোর্টে খোঁজ নিয়ে জানা গেছে, সোহেল প্রায়ই অফিসে বিনা ছুটিতে অনুপস্থিত থাকতেন। এ ঘটনায় এর আগে কয়েকবার তাঁকে সতর্ক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৮ সালে করা বিভাগীয় মামলায় তদন্ত শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় সোহেলকে আজ বহিষ্কার করে আদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আদেশে মাদকসহ গ্রেপ্তার হয়ে কারাবন্দির বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

হাইকোর্টের বেঞ্চ অফিসার বরিশালের সোহেল বরখাস্ত

প্রকাশের সময় : 03:42:43 pm, Sunday, 16 August 2020