সংবাদ শিরোনাম:

ভোলায় ৩ শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ত্রান বিতরন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:22:00 pm, Friday, 14 August 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার সদর উপজেলার বিচ্ছিন্ন মাঝের চরে সম্প্রতি অতি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত ৩ শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ত্রান বিতরন করা হয়। বৃহস্পতিবার ১৩ আগষ্ট দুপুরে মাঝের চরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই খাদ্য সহায়তার (চাল) তুলে দেন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে।

এসময় উপস্থিত ছিলেন কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ-আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার,উপজেলা সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়া উদ্দিন, ভোলা প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, এ্যাড.সাহাদাত শাহিন প্রমুখ। পরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ।

এসময় ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান বলেন, উজান থেকে নেমে আসা অতি জোয়ারের পানিতে কাচিয়া ইউনিয়নের মাঝের চর সহ নির্মাচল অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । যার ফলে শত শত পরিবারের ফসল, মাছ সহ ঘরবাড়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এসব পরিবার যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে সে জন্য ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে তাদের মাঝে প্রাথমিক ভাবে খাদ্য সহায়তা বিতরণ করেছি। এছাড়াও জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, চাল বিতরন করা হবে। যেসব এলাকায় রাস্তাঘাটের ক্ষতি হয়েছে সেগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবো ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় ৩ শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ত্রান বিতরন

প্রকাশের সময় : 06:22:00 pm, Friday, 14 August 2020