বানারীপাড়ায় মিঠু মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়-মোনাজাত অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় মিঠু মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়-মোনাজাত অনুষ্ঠিত

বানারীপাড়ায় মিঠু মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়-মোনাজাত অনুষ্ঠিত

বানারীপাড়ায় মিঠু মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়-মোনাজাত অনুষ্ঠিত




মো. সুজন মোল্লা,বানারীপাড়া।। মনিরুল আলম মিঠু মোল্লার পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় ঈদ গাঁহ জামে মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

বরিশালের বানারীপাড়ার কেন্দ্রীয় ঈদ-গাহ মসজিদে বুধবার (১২ আগষ্ট) বাদ আসর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুল আলম মিঠু মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এ দোয়া-মোনাজাতের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম,বর্তমান সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা,পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান চোকদার,সাধারণ সম্পাদক আ. সালাম,সাবেক পৌর কাউন্সিলর রফিকুল আলম,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা,

 

সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,সদস্য নাঈম মোঘল প্রমুখ। প্রসঙ্গত ১০ আগস্ট সোমবার সকাল ৯টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মিঠু মোল্লা ইন্তেকাল করেন (৫৫)।

 

মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী,এক ছেলে,এক মেয়ে,দুই ভাই ও চার বোন সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। মিঠু মোল্লা ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগে যোগদান করেছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD