ঝালকাঠির রাজাপুরে মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেনমুক্তিযোদ্ধার পরিবার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠির রাজাপুরে মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেনমুক্তিযোদ্ধার পরিবার

ঝালকাঠির রাজাপুরে মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেনমুক্তিযোদ্ধার পরিবার

ঝালকাঠির রাজাপুরে মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেনমুক্তিযোদ্ধার পরিবার




রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুর উপজেলায় নির্যাতিত একটি মুক্তিযোদ্ধা পরিবার বিচারের জন্য মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে আসামিরা।

 

ফলে নিজেদের জীবন বাঁচাতে তারা এখন ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

 

 

বুধবার বেলা ১১টায় রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম হাওলাদার (৮০) ও তার পরিবারের সদস্যরা।

 

 

বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম হাওলাদার লিখিত অভিযোগে জানা যায়, ৩০ বছর আগে মুক্তিযোদ্ধা আবদুর রহিম চাড়াখালী গ্রামে একটি জমি ক্রয় করেন। সেই জমিতে গত ৩ আগস্ট গাছের চারা রোপণ করে বাড়ি ফেরার পথে প্রতিবেশী রুস্তম গাজী ও আবদুল বারেকসহ ৩০-৩৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়।

 

 

জমিতে তাদেরও অধিকার রয়েছে বলে দাবি হামলাকারীদের। হামলায় মুক্তিযোদ্ধা রহিমসহ তার পরিবারের সাতজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বিচারের জন্য মুক্তিযোদ্ধা রহিম হাওলাদারের ছেলে অকিল হাওলাদার ৬ আগস্ট থানায় মামলা করতে গেলে তা নেয়নি পুলিশ।

 

 

নিরুপায় হয়ে তিন দিন পর ঝালকাঠি আদালতে মামলা করেন মুক্তিযোদ্ধা রহিম। আদালত ২৪ ঘণ্টার মধ্যে রাজাপুর থানাকে মামলা এজাহার গ্রহণের নির্দেশ দেয়। মামলা এজাহারভুক্ত হওয়ার পরও আসামিরা এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা আবদুর রহিম।

 

 

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আদালত ইতিমধ্যে মামলার ১০ আসামিকে জামিন দিয়েছেন। বাকি আসামিরা পলাতক রয়েছে।

 

 

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মামলা এজাহারভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD