ভোলার মাছ ব্যবসায়ী বরিশালের নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার মাছ ব্যবসায়ী বরিশালের নিহত

ভোলার মাছ ব্যবসায়ী বরিশালের নিহত

ভোলার মাছ ব্যবসায়ী বরিশালের নিহত




উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে জয়শ্রী নামক এলাকায় পিকআপ চাপায় ফারুক মিস্ত্রি নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত ফারুক ভোলার দৌলতখান উপজেলার একজন মাছ ব্যবসায়ী। তিনি দৌলতখান উপজেলার লুৎফর রহমানের ছেলে।

 

 

মঙ্গলবার দুপুরে পিকআপচালক মিন্টু মোল্লাকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

 

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে রাজবাড়ি মেয়ের বাড়ি থেকে সপ্তবর্ণা নামের যাত্রীবাহী বাসযোগে ফারুক মিস্ত্রি স্ত্রীসহ বাড়িতে ফিরছিলেন।

 

পথিমধ্যে তিনি টয়লেটে যেতে চাইলে চালক বাসটি উজিরপুরের জয়শ্রী এলাকায় থামান। ফারুক বাস থেকে নেমে স্থানীয় ‘সাজু পেট্রোল পাম্প’র টয়লেটে যাওয়ার সময় একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

 

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে গৌরনদী থানার এসআই নিত্যরঞ্জন জানান, পিকআপটি চালকসহ আটক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD