গৃহবধূকে প্রতিবেশি যুবকের কুপ্রস্তাব Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৃহবধূকে প্রতিবেশি যুবকের কুপ্রস্তাব

গৃহবধূকে প্রতিবেশি যুবকের কুপ্রস্তাব

গৃহবধূকে প্রতিবেশি যুবকের কুপ্রস্তাব




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্বামী ও শাশুড়ির শারীরিক-মানসিক নির্যাতনের মধ্যেই এক গৃহবধূকে (২৫) প্রতিবেশি যুবকের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।

 

 

এসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও বিষয়টি মিমাংসার জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে দায়িত্ব দিয়েছে পুলিশ।

 

এ বিষয়ে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক আবদুর রহমান জানান, বিষয়টি মিমাংসার জন্য ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৪ আগস্টের মধ্যে মিমাংসা না হলে পরদিন উভয়পক্ষকে থানায় ডাকা হবে। এ বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

উপজেলার হিন্দুপাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা। ভুক্তভোগী নারীর অভিযোগ, ১২ বছর আগে তার বিয়ে হয় শংকর রাজভরের সঙ্গে। তাদের দুই ছেলে-মেয়ে। মাদকাসক্ত স্বামী কোনো কাজ করে না। বাধ্য হয়ে তিনি লোকের বাড়িতে ও কৃষি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু বাইরে কাজ করতে গেলে শ্বশুরবাড়ির লোকজনের কু-মন্তব্য ও নির্যাতন নেমে আসে তার ওপর।

 

 

এদিকে প্রতিবেশী আবুল কালামের ছেলে নয়ন মিয়া (২৪) তাকে কু-প্রস্তাব দিয়ে আসছে। সম্মতি না দেওয়ায় সে এলাকায় ওই নারীর নামে কুৎসা রটিয়ে দেয়।

 

 

গৃহবধূর অভিযোগ, গত ৭ আগস্ট শ্বশুরবাড়ির লোকজন মারপিট করলে তিনি থানায় অভিযোগ দেন। এরপর উত্যক্তকারী নয়নের উসকানিতে স্বামী ও পরিবারের অন্য সদস্যরা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়।

 

 

পরদিন (৮ আগস্ট) সবাই মিলে তাকে আবারো বেদম মারধর করে। এরপর তিনি স্বামী শংকর রাজভর, শাশুড়ি টুলটুলি রাজভর ও প্রতিবেশী নয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD