ব্রিজের বাণী আর কতো নির্যাতন সইবো তোমাদের! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ব্রিজের বাণী আর কতো নির্যাতন সইবো তোমাদের!

ব্রিজের বাণী আর কতো নির্যাতন সইবো তোমাদের!

ব্রিজের বাণী আর কতো নির্যাতন সইবো তোমাদের!




মো.সুজন মোল্লা,বানারীপাড়া॥ বয়সের ভারে আজ তার এমনটাই অবস্থা হয়েছে যে, তাকে দেখলে মানুষ আতকে ওঠে। তাকে বলা হয় সে নাকি মানুষের জন্য মরণ ফাঁদ। তার দোষ কোথায়,যৌবনে তার বুকের ওপরে ইট-সিমেন্টের তৈরি সাড়ি-সাড়ি পাটাতন দিয়ে সাজানো সেই দৃশ্য আজ কেবলই স্মৃতি।

 

তারপরের কথা ইট-সিমেন্টের সেই পাটাতন খসে গিয়ে যখন সে মানুষের চোখের সুল হলো। তখন তার বুকের ওপরে পুনরায় চাপানো হলো কাঠের পাটাতন। এভাবে বহুদিন চলার পরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে পায় আবারও সাজ-সজ্জার আশ্বাস। তবে সে আশ্বাস দীর্ঘ বছরেও পূর্ণ না হওয়ায় সোমবার (১০আগষ্ট) বুকের সব জ্বালা মিটিয়ে সে ঝাঁপ দেয় পানিতে।

 

 

বর্তমানে সে প্রায় মৃত্যু অবস্থায় সেই পানির মধ্যেই রয়েছে এক বুক জ্বালা বুকে নিয়ে। উপরোক্ত কথা গুলি কোন গল্প বা উপনাস্যের নায়ক বা নায়িকাদের নিয়ে রচিত হয়নি। বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের শের-ই বাংলা বাজার সংলগ্ন একটি বেহাল দশার ব্রিজ’র ভাবধারা তুলে ধরা হয়েছে মাত্র।

 

স্থানীয়রা জানান,শের-ই বাংলা বাজারের দক্ষিণ পাশের লঞ্চঘাটে যেতে ওই ব্রিজটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। বাজার সংলগ্ন ব্রিজের মাঝের বেশিরভাগ অংশ ভেঙ্গে পড়ায় জনসাধারণকে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এখন।

 

 

তারা আরও জানান, এ অঞ্চলের বেশিরভাগ কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা স্বরূপকাঠী সরকারি কলেজ,ফজিলা রহমান মহিলা কলেজ ও শহিদ স্মৃতি ডিগ্রি কলেজে অধ্যায়নরত। আবার এখানকার বেশিরভাগ পরিবার তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে এবং যেকোন পর্বনে মার্কেট করতে স্বরূপকাঠী,মিয়ারহাট ও ইন্দেরহাট বাজারে যাতায়াত করে থাকেন।

 

 

লঞ্চেচড়ে ওইসব স্থানে যেতে তাদেরকে এই ব্রিজটির ওপর দিয়েই ঘাটে যেতে হয়। বর্তমানে ব্রিজটির অবস্থা এমন নাজুক হয়ে পড়েছে তার ওপর দিয়ে চলাচল করতে গিয়ে বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

 

 

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন (ভারপ্রাপ্ত) জানান,খুব শীঘ্রই ব্রিজটি জনসাধারণের জন্য চলাচলের উপযোগী করে তোলা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD