বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযান, আটক ৭ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযান, আটক ৭

বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযান, আটক ৭

বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযান, আটক ৭




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে চোরাই মোবাইল ও রিচার্জ কার্ডসহ আন্তজেলা চোর চক্রের ৪ সদস্য ও চুরির ঘটনায় জড়িত ৩ সহযোগীকে আটক করা হয়েছে।

 

 

আটকরা হলেন, অপু শিকদার, মোহাম্মদ তুহিন রহমান, মোহাম্মদ নজরুল ইসলাম রাজন, মো. সেলিম ওরফে শান্ত হাওলাদার, শফিকুল ইসলাম শাহিন, সমির দত্ত, জয় সাহা।

 

 

 

শুক্রবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মো. খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

তিনি আরো জানান, গত ২ ও ৩ জুলাই কাউনিয়া থানাধীন ভাটিখানা বাজারের চন্দ্রপারা প্রথম গলি এলাকায় একটি স্টেশনারি দোকান থেকে দুইটি নোকিয়া মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা এবং সাত হাজার টাকার মোবাইল রিচার্জের কার্ড চুরি হয়।

 

উক্ত ঘটনায় কাউনিয়া থানায় মামলা হলে উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলমের নির্দেশে কাউনিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অপু শিকদার, মোহাম্মদ তুহিন রহমান, মোহাম্মদ নজরুল ইসলাম রাজন, মো. সেলিম ওরফে শান্ত হাওলাদারকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে বরিশাল ফায়ার সার্ভিস রোডস্থ ভোলা বডিং হতে শফিকুল ইসলাম শাহিনকে আটক করে তার কাছ থেকে একটি চোরাই নোকিয়া মোবাইল উদ্ধার করা হয়। এ সময় ফকিরবাড়ি রোডস্থ পপুলার ফার্মেসি থেকে সমির দত্তকে আটক করা হয়।

 

তার কাছে থেকে ৬৬৭০ টাকা দামের মোবাইল রিচার্জ কার্ড এবং জয় সাহাকে স্ব-রোড নতুন বাকলার পেছনে কাউনিয়া থেকে গ্রেফতার করা হয়। তার কাছে থেকে ১ টি নোকিয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

 

উপ-পুলিশ কমিশনার উত্তর মো. খাইরুল আলম আরো জানান, পুলিশি অভিযানে পেশাদার চোর চক্রের ৪ সদস্য এবং চোরাই মালামাল নিজ হেফাজতে রাখা ৩ ব্যাক্তিকে গ্রেফতার করা হয় ।

 

পাশাপাশি তাদের কাছ থেকে ২ টি চোরাই মোবাইল এবং ৬৬৭০ টাকার চোরাই মোবাইল রিচার্জ কার্ড উদ্ধার করা হয়। পরে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD