কারাগারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কারাগারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার

কারাগারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার

কারাগারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নাটোরে সরকারি গম আত্মসাৎ মামলায় ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মেম্বার শাহানাজ পারভীনকে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খুরশিদ আলমের আদালতে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

 

 

এর আগে বুধবার বিকেলে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের মাঝদীঘা পূর্বপাড়া গ্রামের কুরবান আলীর বাড়ি থেকে ১০০ বস্তা সরকারি গম জব্দ করা হয়।

 

কারাগারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের নাতনী জামাই কোরবান আলীর বাড়িতে গোপনে খাল খনন প্রকল্পের সরকারি গম রাখা হয়। বিষয়টি জানাজানি হলে মাঝদীঘা পূর্বপাড়া গ্রামে ঐ বাড়িতে বুধবার (৫ আগস্ট) বিকেলে অভিযান চালায় পুলিশ।

 

 

অভিযানকালে একটি রুমে রাখা ১০০ বস্তা সরকারি গম পাওয়া যায়। এসময় কুরবান আলী ও তার পরিবারের সদস্যরা জানান গমগুলো চেয়ারম্যান তোফাজ্জল হোসেন রেখে গেছেন।

 

 

পরে চেয়ারম্যান তোফাজ্জল হোসেনকে ডাকা হলে হলে তিনি গমগুলোর বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেননি। পরে গমগুলো জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।

 

 

বৃহস্পতিবার দুপুরে (৬ আগস্ট) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক নাজমুল হুসাইন বাদি হয়ে গম আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

 

 

পরে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, মেম্বার শাহানাজ পারভীনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD