উজিরপুরে ভুয়া মৃত্যুসনদ বানিয়ে হয়রানির করার অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উজিরপুরে ভুয়া মৃত্যুসনদ বানিয়ে হয়রানির করার অভিযোগ

উজিরপুরে ভুয়া মৃত্যুসনদ বানিয়ে হয়রানির করার অভিযোগ

উজিরপুরে ভুয়া মৃত্যুসনদ বানিয়ে হয়রানির করার অভিযোগ




উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে ভুয়া মৃত্যুসনদ বানিয়ে হয়রানির করার অভিযোগ পাওয়া গেছে।

 

ভুক্তভোগী আঃ ছালাম ডাকুয়া জানিয়েছেন তার পিতামহ (দাদা)অহেদ আলী ডাকুয়া ১৯৫৭ সনের ৫ অক্টোবর স্ত্রী ও শিশুপুত্র বজলুর রহমানকে রেখে মৃত্যু বরণ করলে তার স্ত্রী শিশুপুত্র কে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে অন‍্যত্র বসবাস শুরু করেন।

 

এরই ধারাবাহিকতায় একই বাড়ির আলাউদ্দিন গংরা আহেদ আলী ডাকুয়ার মৃত্যুর ১১ বছর পরে ১৯৬৮সনে সম্পাদিত একটি ভুয়া দলিল দেখিয়ে জমি দখলের চেষ্টা চালায় , উক্ত বিষয়টি নিয়ে মামলা চলমান রয়েছে ।

 

আলাউদ্দিন গংরা মামলায় জেতার জন্য এবং ভুয়া দলিলকে সুদ্ধ করতে বরাকোঠা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত অহেদ আলী ডাকুয়ার মৃত্যু সনদ ভুল প্রমাণ করতে এলাকার একজন ইমামের কাছ থেকে ও সাবেক বরাকোঠা ইউপি চেয়ারম্যানের স্বাক্ষরিত কাগজে ১৯৭৫ সালের জানুয়ারি মাসে অহেদ আলী ডাকুয়ার মৃত্যু হয়েছে দেখিয়ে বরাকোঠা ইউনিয়ন পরিষদের ৩১ আগষ্ট ২০১৭ তারিখ ইস্যুকৃত মৃত্যু সনদ বাতিল করে নতুন মৃত্যু সনদ প্রদানের জন্য বরিশাল জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।

 

কিন্তু ইমাম ও সাবেক চেয়ারম্যানের দেয়া কাগজে আমার দাদা অহেদ আলী ডাকুয়ার মৃত্যুর সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয় নাই জালিয়াতির মাধ্যমে জমি দখল ও হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

এ বিষয়ে মৃত্যু প্রত্যয়নপত্র প্রদানকারী ইমাম আবদুর রহমান ওরফে আবদুর রশিদ বলেন অহেদ ডাকুয়ার জানাজার নামাজ পড়িয়েছি এটা সত্য কিন্তু সঠিক সন তারিখ মনে নেই তবে অহেদের ভাইয়ের ছেলে আলাউদ্দিন ডাকুয়া কিছু দিন পূর্বে কাজের কথা বলে একটি কাগজে সহি সাক্ষর নিয়েছে ।

 

বরাকোঠা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুবুল আলম বলেন ১৯৮৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত দ্বায়িত্ব পালন করেছি তৎকালীন সময়ে কোন মৃত্যু সনদ দিয়ে থাকলে তার রেকর্ড ইউনিয়ন পরিষদে রক্ষিত আছে সুনির্দিষ্ট ভাবে কিছু বলতে পারবোনা ।

 

বরাকোঠা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন অহেদ আলী ডাকুয়ার মৃত্যু সনদ স্থানীয় ইউপি সদস্য কর্তৃক যথাযথ যাচাই বাছাই তদন্ত সাপেক্ষে বৈধ ওয়ারিশগনকে প্রদান করা হয়েছে ।

 

এব্যাপারে প্রতিপক্ষ আলাউদ্দিন ডাকুয়া বলেন আমার চাচা আহেদ আলী ডাকুয়ার মৃত্যুর তারিখ ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে তাই সংশোধনের জন্য জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD