সংবাদ শিরোনাম:

রিকশা ভাড়া নেওয়াকে কেন্দ্র করে যুবক খুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:04:42 am, Wednesday, 5 August 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নওগাঁ সদর উপজেলায় ছুরিকাঘাতে উজ্জ্বল (৩২) নামের এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাদার মোল্লাহাটে এই নৃশংস ঘটনাটি ঘটেছে।

নিহত উজ্জ্বল নওগাঁ সদর উপজেলার খিদিরপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাট থেকে ফেরার পথে রিকশা ভাড়া নেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের আব্দুল আলিমের ছেলে রিংকু (২৬)’র সঙ্গে উজ্জ্বলের বাকবিতন্ডা হয়। উজ্জ্বলের কাছে রিকশা ভাড়া নেই এই কথাকে কেন্দ্র করে বাকবিতন্ডার ফাঁকে রিংকু তার হাতে থাকা ছুরি দিয়ে উজ্জ্বলকে উপর্যুপরি আঘাত করে। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সোহরাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আসামি রিংকুকে ধরার চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রিকশা ভাড়া নেওয়াকে কেন্দ্র করে যুবক খুন

প্রকাশের সময় : 02:04:42 am, Wednesday, 5 August 2020