মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশাল নগরীর খানবাড়ি আদর্শ ক্লাব ও পাঠাগারের নির্বাচন সম্পন্ন হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে নগরীর ৩০ নং ওয়ার্ডের খানবাড়ি আদর্শ ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। এ নির্বাচনে মোঃ রাকিব হাসান (ফুটবল প্রতিক) নিয়ে ১৫০ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ।
তার প্রতিদ্বন্দী মোঃ কামাল হোসেন(ক্রিকেট ব্যাট প্রতিক) ৩২ ভোট পেয়েছেন। খানবাড়ি আদর্শ ক্লাব ও পাঠাগারের মোট সদস্য রয়েছেন মোট ১৮৫, ব্যালট বস্কে মোট ভোট জমা হয়েছে ১৮৪টি। রাকিব হাসান বিপুল ভোটে জয় লাভ করায় সদস্যদের মাঝে আনন্দ দেখা যায়।
Leave a Reply