দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ১৭০ ক্যান বিদেশি বিয়ার ও দুই বোতল মদসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলো-সাকিব (২১) ও সজীব বেপারী (১৯)।

 

 

সোমবার রাতে গৌরিপুর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-১১। র‌্যাবের দাবি গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির (সিপিএসসি) স্কোয়াড কমান্ডার এএসপি মো. সম্রাট তালুকদার মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, বিশেষ সূত্রে সংবাদ পেয়ে রাতে দাউদকান্দির গৌরিপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৭০ ক্যান বিয়ার ও ২ বোতল বিদেশি মদ বেচাকেনার সময় ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায়, সাকিব ও সজীব বেপারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও আশপাশের এলাকায় বিভিন্ন মাদকদ্রব্য, বিয়ার ও বিদেশি মদ সরবরাহ করে। অবৈধভাবে কুমিল্লাা সীমান্ত দিয়ে বিভিন্ন মাদকদ্রব্য, বিয়ার ও বিদেশি মদ বাংলাদেশে নিয়ে আসে বলে স্বীকার করেছে তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD