গৌরনদীতে ফারিহা গার্ডেন এন্ড পার্কে দর্শনার্থীদের ভিড় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে ফারিহা গার্ডেন এন্ড পার্কে দর্শনার্থীদের ভিড়

গৌরনদীতে ফারিহা গার্ডেন এন্ড পার্কে দর্শনার্থীদের ভিড়




গৌরনদী প্রতিনিধি।। বৈশ্বিক মহামরী করোনাভাইরাসের প্রভাবে কয়েকমাস যাবত মানুষ ছিল ঘরবন্ধি।

 

 

দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে বরিশালের গৌরনদীর ফারিহা গার্ডেন এন্ড পার্কে দর্শনার্ধীদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠেছে। এ বিনোদন কেন্দ্রে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সের ভ্রমণপিপাসু লোকের সমাগম ঘটেছে। ঈদুল আজহার ছুটিতে নারীর টানে বাড়িতে ফেরা বিভিন্ন জেলা ও উপজেলার মানুষদের কাছে বিনোদনের নতুন খোরাক জুগিয়েছে। পার্কে প্রবেশের রাস্তাটি বেহাল হওয়ায় দর্শনার্ধীদের যাতায়াতে ভাগান্তির শিকার হচ্ছেন। দর্শনার্ধীরা রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

 

ফারিহা গার্ডেন এন্ড পার্কের সত্বাধিকারী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সী জানান, সর্বসাধারন মানুষের বিনোদনের কথা চিন্তা করে উপজেলার উত্তরে বার্থী ইউনিয়নের প্রত্যান্ত কটকস্থল এলাকায় প্রাকৃতিক সৌন্দয্যের লীলাভূমির মতো সাজানো অপূর্ব সব নৈশর্গিক দৃশ্যে ঘেরা উন্মোক্ত রেখেছেন এ বিনোদনমূলক ফারিহা গার্ডেন এন্ড পার্ক। ঈদুল আজহার ছুটিতে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার ভ্রমণপিপাসুরা সপরিবারে ছুটে আসেন প্রকৃতির ছোঁয়া পেতে। বাদ পড়েননি প্রশাসনের কর্মকর্তারাও।

 

 

এ বিনোদন কেন্দ্রে আনন্দ উল্লাস করে ভেসে বেড়াচ্ছেন শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের দর্শনার্থীরা। এখানে ঈদের ছুটি উপভোগ করতে উচ্ছ্বাসের কোনো কমতি ছিল না দর্শনার্থীদের। শিশু-কিশোরদের সঙ্গে বাবা-মা বা আত্মীয়স্বজন ঈদের আনন্দ উদ্যাপন করতে বিনোদন কেন্দ্রে ভিড় জমিয়েছিলেন। টরকী বন্দরের ব্যবসায়ী সাজ্জাত মাহামুদ (৪৫) বলেন, দীর্ঘ সাড়ে ৪মাস করোনাভাইরাসের প্রভাবে ঘরবন্ধি থাকার পর আজ মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছি।
ডালিয়া বেগম (২০) জানান, পিতা-মাতাসহ পরিবারবর্গ নিয়ে বরিশাল শহরের বসবাস করেন, অনেক দিন বাসায় থাকার পর ঈদুল আজাহা উপলেক্ষে মা, ছোট ভাই ও বোনদের নিয়ে ফারিহা পার্কে মুক্ত হাওয়া খেতে এসেছেন।
আগত দর্শনার্ধীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা সামাজিক দুরত্ব বজায় রাখার কথা জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD