সংবাদ শিরোনাম:

সাত জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:29:14 pm, Monday, 3 August 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ১০১টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১৮টি, বৃদ্ধি ২৪টি এবং হ্রাস ৭২টির, বিপদসীমার উপরে নদ-নদীর সংখ্যা ১৭টি।

এতে বলা হয়েছে, রাজধানী ঢাকার আশপাশের নদীসমূহের পানি সমতলে স্থিতিশীল আছে যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া, নওগাঁ, নাটোর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, শরিয়তপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকবে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা সিটিকর্পোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলসমূহের পানি বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

অন্যদিকে, ব্রহ্মপুত্র নদের পানি হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। যমুনা নদীর পানি সমতলে স্থিতিশলি আছে যা আগামী ২৪ ঘণ্টায় হ্রাস পেতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতলে স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কুশিয়ারা ব্যাতীত উত্তর-পূর্বাঞ্চলে মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতলে হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ ৫৭ মিলিমিটার ও কক্সবাজার ৫১ মিলিমিটার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সাত জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

প্রকাশের সময় : 05:29:14 pm, Monday, 3 August 2020