উজিরপুরে নিখোঁজ থাকার দু’দিন পর কিশোরের মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উজিরপুরে নিখোঁজ থাকার দু’দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

উজিরপুরে নিখোঁজ থাকার দু’দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

উজিরপুরে নিখোঁজ থাকার দু’দিন পর কিশোরের মরদেহ উদ্ধার




উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুর উপজেলার মধ্য কেশবকাঠী গ্রামের জঙ্গল থেকে নিখোঁজ থাকার দু’দিন পর কিশোর সাইফ হাওলাদারের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার বিকেলে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়। নিহত সাইফ এ বছর উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। ওই গ্রামের নানা মৃত আছরত আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতো। তার বাবা উপজেলার পূর্ব কেশবকাঠী গ্রামের বাবুল হাওলাদার।

 

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে নানাবাড়ি থেকে বের হয়ে সাইফ নিখোঁজ হয়। ওই দিন তাকে স্থানীয় বাজারে ঘুরতে দেখেছে অনেকে। সারারাত তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

 

এরপর বিভিন্ন আত্মীয়স্বজনসহ সাইফের বন্ধুদের বাড়িতে খোঁজ নেয়া হয়। শনিবার দুপুরে নানাবাড়ি সংলগ্ন এলাকার জঙ্গলে সাইফের মরদেহ দেখতে পায় নিহতের নানী। এরপর তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে উজিরপুর থানা পুলিশকে অবহিত করে। বিকেলে একদল পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

 

পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, মরদেহে পচন ধরেছে। তবে এটি হত্যাকাণ্ড কিনা তা এখনো নিশ্চিত নয়। রোববার মরদেহ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে সাইফের মৃত্যুর বিষয়টি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD