সংবাদ শিরোনাম:

সাংবাদিক তাপস জুবায়ের আর নেই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:25:29 am, Sunday, 2 August 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার তাপস জুবায়ের আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই মৃত্যুতে নিউজ টোয়েন্টিফোর পরিবার শোকাহত। এদিকে, তাপসের মৃত্যুতে রাজধানীর ভাটারা থানায় অভিযোগ দায়ের করেছেন তার বড় ভাই। পোস্টমর্টেমের পর তার মরদেহ নেওয়া হচ্ছে ব্রাক্ষ্মণবাড়িয়ায়।

সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বসুন্ধরা কিংস।

তাপস জুবায়ের। ২০০৯ সালে স্নাতক শেষে একুশে টেলিভিশনে ক্রীড়া সাংবাদিকতা হিসেবে নাম লেখান এই পেশায়। একে একে, আরটিভি ও চ্যানেল নাইনের পর নিজের সুনাম ধরে রেখেই ২০১৬ সালে যোগ দেন, নিউজটোয়েন্টিফোরে।

মিষ্টভাষীতা ও বন্ধুত্বপূর্ণ স্বভাবের কারণে, দ্রুতই প্রিয় হয়ে উঠেছিলেন সবার কাছে। দেশে-বিদেশের বিভিন্ন স্পোর্টস ইভেন্ট দক্ষতার সঙ্গে কাভারের পাশাপাশি, খবর পরিবেশন ও অনুষ্ঠান উপস্থাপনায়ও সামনভাবেই পারদর্শি ছিলেন তাপস।

হঠাৎ করেই যেন সাজানো জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। সম্পূর্ণ সুস্থ মানুষটি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন শুক্রবার রাতে। স্ত্রী দ্রুতই নিয়ে যান এভারকেয়ার হাসপাতালে। সেখানে আইসিইউ না থাকায় তাকে, রাজধানীর ইউনিভার্সেল মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা বলছেন, সেই হাসপতালে পৌঁছানোর আগেই পৃথীবির মায়া ত্যাগ করে, অজানার উদ্দেশ্যে পাড়ি জমান তাপস জুবায়ের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সাংবাদিক তাপস জুবায়ের আর নেই

প্রকাশের সময় : 12:25:29 am, Sunday, 2 August 2020