বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ করোনাকালের জন্য সুরক্ষায় থাকতে বানারীপাড়া প্রেসক্লাবে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি ও আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন জনলোকের কেন্দ্রীয় সমন্বয়কারী রফিকুল ইসলাম সুজন বৃহস্পতিবার (৩০ জুলা)ই দুপুরে প্রেসক্লাবে এসে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল, বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক ফায়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, জনলোকের বরিশাল শাখার আহবায়ক প্রমথ সরকার, উপজেলা শাখার সদস্য সচিব অরূপ কুন্ডু, সদস্য বাদল প্রমুখ।
এর আগে তিনি বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের কাছেও হ্যান্ডস্যানিটাইজার প্রদান করেন। এছাড়াও জনলোকের উদ্যোগে বিভিন্ন স্থানে প্রানঘাতি নভেল করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারপত্র, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।
Leave a Reply