বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু Latest Update News of Bangladesh

শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু




বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মসজিদের বিদ্যুৎ লাইন ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

 

 

ওই কলেজ ছাত্রের নাম মো: মহিন (১৮)। সে বামনা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং বামনা সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের মো: ইউনুসের ছেলে।

 

 

পরিবার সূত্রে জানা যায়, মো: মহিন তাদের বাড়ির মসজিদের বিদ্যুৎ লাইন সংস্কারের কাজ করছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বামনা স্বাস্থ্য কম্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

 

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো: ইলিয়াস তালুকদার জানান, পরিবারের লোকজনের দাবী মহিন বিদ্যুস্পৃষ্ট হয়েই মারা গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক এবং আল্লাহর ঘরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাই আমরা ময়না তদন্ত ছাড়াই এবং পরিবারের দাবির প্রেক্ষিতে তাদের কাছ থেকে অঙ্গিকারনামা গ্রহণ পূর্বক লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD