চরফ্যাশনে সাংবাদিক নির্যাতন বানারীপাড়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চরফ্যাশনে সাংবাদিক নির্যাতন বানারীপাড়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

চরফ্যাশনে সাংবাদিক নির্যাতন বানারীপাড়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

চরফ্যাশনে সাংবাদিক নির্যাতন বানারীপাড়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ ভোলার চরফ্যাশনে অবৈধ চিংড়ি রেনু পোনা বিক্রির মূল হোতা লুৎফরের সন্ত্রাসী বাহিনীর হামলায় চার সংবাদকর্মী আহত হওয়ায় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছে বরিশালের বানারীপাড়া উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দরা।

 

এ ব্যপারে নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।

 

বিবৃতি দাতারা হলেন প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,নির্বাহী পরিষদের সদস্য এস এম গোলাম মাহমুদ রিপন,সাইদুল ইসলাম, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,সহ-সভাপতি কাওসার হোসেন,কেএম শফিকুল আলম জুয়েল,জাকির হোসেন, ইলিয়াস শেখ, জাহিন খালাসী,মামুন আহমেদ,যুগ্ম-সম্পাদক ফয়েজ আহমেদ শাওন,মোঘল সুমন শাফকাত,সজল চৌধুরী,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিকসহ নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য সোমবার (২০ জুলাই) চরফ্যাশনের বেতুয়া ঘাটে চিংড়ি রেনু পাচারের সংবাদ সংগ্রহ কালে রেনু পোনা বিক্রির মূল হোতা লুৎফর দেওয়ানের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালিয়ে মাই টিভি (ভোলা দক্ষিণ) প্রতিনিধি, সিরাজ মাসুদ, দখিনের ক্রাইম পত্রিকার, বিশেষ প্রতিনিধি জিহাদুল ইসলাম, সাংবাদিক ইলিয়াছ ও কামরুন নাহার শিলাসহ চার সংবাদকর্মীকে আহত করে।

 

এসময় তাদের সাথে থাকা ক্যামেরা,ল্যাপটপ নিয়ে যায় ও মাইক্রোবাস ভাঙচুর করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD