সংবাদ শিরোনাম:

বরিশালের আগৈলঝাড়ায় ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পালিয়ে বেড়াচ্ছে স্কুলছাত্রী!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:37:32 pm, Thursday, 23 July 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধি॥ খ্রীস্টান ধর্মের ফেলোসিফ মন্ডলির এক হতদরিদ্র পরিবারে অষ্টম শ্রেণির ছাত্রীকে সম্প্রতি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার পশ্চিম কাঠিরা গ্রামের আনরিয় পাড়াইয়ের ছেলে অমিত পাড়াইয়ের (২০) বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ উঠেছে।

ধর্ষণের বিষয়টি স্বীকারও করেছে ধর্ষকের পরিবার। এদিকে ওই ছাত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ধর্ষক প্রভাবশালী হওয়াতে ধর্ষিতার পরিবারকে ভয় দিলে ধর্ষিতার পরিবার মামলা করতে সাহস পাচ্ছে না। ধর্ষকের ভয়ে ধর্ষিতা পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি এখন গ্রামে সকলের মুখে মুখে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, অমিত পাড়াই (২০) একই উপজেলার খ্রীস্টান ধর্মের ফেলোসিফ মন্ডলির এক হতদরিদ্র পরিবারে অষ্টম শ্রেণির ছাত্রীকে সম্প্রতি রাতে ছাত্রীর ঘরে গিয়ে ধর্ষণ করে। অমিতের ধর্ষণে ওই স্কুলছাত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তাঃসত্ত্বা।

ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়াতে গর্ভের সন্তান নষ্ট করার হুমকি দিয়ে আসছে। ধর্ষিতা ও তার পরিবার ধর্ষকের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করে ধর্ষিতার পরিবার। এদিকে ধর্ষক প্রভাবশালী হওয়াতে ধর্ষিতার পরিবারকে ভয় দিলে ধর্ষিতার পরিবার মামলা করতে সাহস পাচ্ছে না। একটি মহল ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে।

ধর্ষকের মামা সোমোয়েল রায়, ধর্ষকের মাতা রাহেল ও বোন আখিঁ বলে, ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা বলেন, অমিত অপরাধ করেছে এটা সত্য। আমরা চাই ছেলে মেয়ের সাথে বিয়ে দেওয়ার। তবে অভিযুক্ত ধর্ষক অমিত পাড়াই পালাতক থাকাতে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মিষ্টার সুদীন সাংবাদিকদের বলেন, ফেলোসিফ মন্ডলির স্কুল ছাত্রী ধর্ষণের পরে অন্তঃসত্ত্বা হয়েছে এটা সত্য।

ফেলোসিফ মন্ডলির সম্পাদক অনন্দ বিশ্বাস সাংবাদিকদের বলেন, বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে আমাদের ফেলোসিফ মন্ডলির বিধানমতে ব্যবস্থা নেওয়া হবে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, এ বিষয়ে আমি কোন অভিযোগ পাইনি। আমি আপনাদের মাধ্যমে শুনলাম এখন অনুসন্ধান করে ব্যবস্থা নিবো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালের আগৈলঝাড়ায় ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পালিয়ে বেড়াচ্ছে স্কুলছাত্রী!

প্রকাশের সময় : 04:37:32 pm, Thursday, 23 July 2020