মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে এক বখাটে বিয়ের প্রলোভন দেখিয়ে হতদরিদ্র প্রতিবন্ধী ৮ম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের বারেক বিশ্বাসের ছেলে বখাটে আজিজুল বিশ্বাস (২০) বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের হতদরিদ্র মোঃ শহিদুল ইসলাম বেপারীর মেয়ে প্রতিবন্ধী ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে প্রথমে মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলেছে। পরবর্তীতে সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষন করে।
এদিকে ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালীরা। এব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply