সংবাদ শিরোনাম:

ভোলার বোরহানউদ্দিনে দোকান ভাঙচুর,আহত ২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:43:58 am, Thursday, 23 July 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

মো.মমিনুল ইসলাম॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কাচিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের হাজী সফর আলী মহাজন বাড়ির দরজায় দুটি দোকান ভাঙচুর করে। এ ঘটনায় ২ জন আহতের অভিযোগ উঠেছে।

ভুক্তভুগীদের অভিযোগ, রাতের আঁধারে গোলাম মাওলা গং ও তার ভাড়াটিয়া লোকজন এসে দোকানে শুয়ে থাকা অবস্থায় বনি আমিন মহাজন এবং আবুল কালাম মহাজনকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত দুই ব্যক্তিকে রাতেই বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১৮ তারিখে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করা হয় যার মামলা নং-২৫/১৬৫ । থানায় মামলা প্রক্রিয়াধীন থাকা অবস্থায় গত ২১ তারিখ দিবাগত রাত্রে গোলাম মাওলা গং ও তার ভাড়াটিয়া লোকজনকে নিয়ে রাত প্রায় ৩ টার সময় উক্ত দোকান ভাঙচুর করে এবং লুট করে প্রায় ২ লক্ষ টাকার মালামাল সহ গাড়িতে করে নিয়ে যায়।

দোকানে শুয়ে থাকা আবুল বশার মহজন দৌড়ে পালিয়ে যায় এবং সাথে সাথে বোরহানউদ্দিন থানার এসআই মেজবাহউদ্দিন কে ফোন করে বিষয়টি অবগত করেন তিনি আসতে একটু দেরি হওয়ায় আবুল বশার মহজন ৯৯৯ ফোন দিয়ে সাহায্য চায় অবশেষে রাত্রেই বোরহানউদ্দিন থানার পুলিশ এসে মালামালসহ গাড়িটি উদ্ধার করে এবং গোলাম মাওলাকে হাতেনাতে ধরতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মাল বোঝাই গাড়ি বোরহানউদ্দিন থানা হেফাজতে আছে।

বোরহানউদ্দিন থানার এসআই মেজবাউদ্দিন জানান, গোলাম মাওলা কে বুধবার ২২ ইং জুলাই আদালতে প্রেরণ করা হয় এবং বাকি আসামি ধরতে বোরহানউদ্দিন থানার প্রশাসনের তদারকি প্রক্রিয়াধীন আছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলার বোরহানউদ্দিনে দোকান ভাঙচুর,আহত ২

প্রকাশের সময় : 12:43:58 am, Thursday, 23 July 2020