জালজালিয়াতি করে ডিসিআর ছাড়াই ভিপি সম্পত্তি ভোগ দখল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জালজালিয়াতি করে ডিসিআর ছাড়াই ভিপি সম্পত্তি ভোগ দখল

জালজালিয়াতি করে ডিসিআর ছাড়াই ভিপি সম্পত্তি ভোগ দখল

জালজালিয়াতি করে ডিসিআর ছাড়াই ভিপি সম্পত্তি ভোগ দখল




নিজেস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে ভিপি ‘ক’ তফসিল সম্পত্তিতে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ছাড়া পাকা দালান নির্মান করছে স্থানীয় মৃত তুজম্বার হাওলাদারের পুত্র মালেক হাওলাদার।

 

যার ভিপি কেচ নং ৯/৮২, ৯/৮৩,। সুত্রমতে, বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দেহেরগতি মৌজার জে.এল নং ৩৫, যার এস.এ খতিয়ান নং ৭৩৭, হাল দাগ নং ৪০৫২ এর ১০ শতাংশ জমি বাংলা ১৪১৮ সন পর্যন্ত নবায়ন করে মালেক হাওলাদার ভোগ দখল করে।

 

জালজালিয়াতি করে ডিসিআর ছাড়াই ভিপি সম্পত্তি ভোগ দখলএর পরে আর মালেক হাওলাদার উক্ত ভিপি সম্পত্তি ডিসিআর করাতে পারেনি। কিন্তু জালজালিয়াতির মাধ্যমে ১৪১৮ সন লেখাকে ঘসামাজা করে ১৪২৬ সন লিখে মুল কাগজটির ফটোকপি করে বাবুগঞ্জ ভুমি অফিসের মাধ্যমে ২০১৯ সালের ১৫ জুলাই জেলা প্রশাসক বরাবরে আধাপাকা টিনসেট ঘর উত্তোলনের জন্য সহকারি কমিশনার ভুমি, বাবুগঞ্জ অফিসের মাধ্যমে আবেদন করে মালেক হাওলাদার।

 

কিন্তু ওই আবেদনটি ২০১৯ সালের ২৭ আগস্ট জালিয়াতি ধরা পরে। এ ঘটনার পর ভুমি অফিসের কানুনগো মোঃ তৌফিকুর রহমান ও ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা হুমায়ুন কবির এর যোগসাজসে মালেক হাওলাদার ডিসিআর ছাড়াই ভিপি সম্পত্তি দখল করে চলতি বছরের ১৫ মার্চ পাকা ছাদ দিয়ে দালান নির্মান করেন।

 

যা সরেজমিনে তদন্ত করলেই সত্যতা পাওয়া যাবে। এ কারনে স্থানিয় জনমনে খোভ সৃষ্টি হচ্ছে। সরকারি জমিতে দালান করার ব্যাপারে দেহেরগতি ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, সরকারি জমিতে মালেক হাওলাদার দালান নির্মান করেছে সত্যি।

 

তবে কানুনগো স্যারের নির্দেশে স্থানীয় সালিশদার মিলন কাজি ও অন্যান্য লোকজন মিলে দুই গ্র“পের দ্বন্দ্বের মিমাংসা করে অচল নামায় সই করে মালেক হাওলাদারকে মিলন কাজি জমিতে দালান উঠাতে বলে।

 

সেই অচলনামাটি আমার কাছে জমা আছে বলে দাবী করেন ভুমি সহকারি কর্মকর্তা হুমায়ুন কবির।

 

এ ব্যাপারে সরকারি জমি দখলকারি মালেক হাওলাদারের মুঠো ফোনে জানতে চেয়ে একাধিক বার ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। তবে সরকারি জমি উদ্ধার করতে জেলা প্রশাসকের সু-দৃষ্টি কামনা করছেন স্থানীয় সচেতন মহল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD