সংবাদ শিরোনাম:

আমরা পুলিশকে দুর্নীতিমুক্ত দেখতে চাই:আইজিপি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:57:49 am, Tuesday, 21 July 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আমরা পুলিশকে দুর্নীতিমুক্ত দেখতে চাই। আপনার এলাকায় হয় আপনি থাকবেন অথবা মাদক থাকবে। মাদক থাকলে আপনি থাকতে পারবেন না, আপনি থাকলে মাদক থাকবে না। সোমবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে খুলনা রেঞ্জ এবং রেঞ্জের অধীন জেলাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে আইজিপি এ সব কথা বলেন।

তিনি বলেন, পুলিশের ভেতরে এবং বাইরে কোনো রকম দুর্নীতি থাকতে পারবে না। পুলিশে কোন ধরনের দুর্নীতি আমরা দেখতে চাই না। আইজিপি বলেন, আসুন, আমরা দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি। মানুষকে ভালোবাসলে মানুষ তার প্রতিদান দেয়। এর প্রমাণ বর্তমান করোনাকালে পুলিশের প্রতি মানুষের অগাধ ভালোবাসা।

পুলিশ প্রধান বলেন, পুলিশ ফোর্সের কর্মক্ষমতার সর্বোচ্চ ও উপযুক্ত ব্যবহারের মাধ্যমে জনগণকে সর্বোত্তম সেবা দিতে হবে।

তিনি বলেন, ইউনিট কমান্ডারদেরকে তাদের অধীন ফোর্সকে সঠিকভাবে গাইড করতে হবে, তাদের সক্ষমতাকে কাজে লাগাতে হবে। ফোর্সের ডিসিপ্লিনের ব্যাপারে কঠোর হতে হবে, এক্ষেত্রে কোন ধরনের ছাড় বা শৈথিল্য দেখানো যাবে না। আবার, ফোর্সের সার্বিক কল্যাণও নিশ্চিত করতে হবে অত্যন্ত উদারভাবে।

আইজিপি বলেন, খুলনা রেঞ্জ এলাকায় যুগোপযোগী ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে ও মানবিক পুলিশিং এর বর্তমান ধারাকে আরো সুসংহত করতে খুলনা অঞ্চলের স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্প সমূহের কার্যক্রম রিভিউ করতে হবে। এছাড়াও পুলিশিং সেবাকে জনগনের দোরগোড়ায় নিয়ে যেতে বিট পুলিশিং কার্যক্রম বাস্তবায়ন ও বেগবান করতে প্রয়াজনীয় উদ্যোগ গ্রহন করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমরা পুলিশকে দুর্নীতিমুক্ত দেখতে চাই:আইজিপি

প্রকাশের সময় : 02:57:49 am, Tuesday, 21 July 2020