ভোলা প্রতিনিধি॥ ভোলা চরফ্যাশনে বাল্য বিয়ে করায় হাফেজ মো. ইউসুফ নামে এক যুবককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৯ জুলাই) রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন।
তিনি জানান, চরফ্যাশনের নুরাবাদ ৬ নম্বর ওয়ার্ডের কবিরের ১০ শ্রেণি পড়ুয়া মেয়েকে বিয়ে করেন আবদুল্লাহপুর ইউনিয়নের হাফেজ মো. ইউছুফ।
পরে দুলারহাট থানা পুলিশ বর ইউছুফকে থানায় নিয়ে আসে। এরপর খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতে বরের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
Reporter Name 

















