সাকিব আল হাসানের বাবা করোনা পজিটিভ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাকিব আল হাসানের বাবা করোনা পজিটিভ

সাকিব আল হাসানের বাবা করোনা পজিটিভ

সাকিব আল হাসানের বাবা করোনা পজিটিভ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। কয়েকদিন ধরেই ঠাণ্ডাজনিত মৃদু অসুস্থতায় ভুগছিলেন। নিশ্চিত হওয়ার জন্য করোনার পরীক্ষা করান। সেই নমুনা পরীক্ষায় মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি। তবে জ্বর বা অন্যান্য উপসর্গের তীব্রতা খুব বেশি নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল।

 

 

মাশরুর রেজা কুটিল কৃষি ব্যংক মাগুরা প্রধান শাখার একজন কর্মকর্তা। করোনা সংক্রমণের মাঝেও নিয়মিত পেশাগত দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকেই তিনি সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাকিবের মা শিরীন রেজার নমুনাও সংগ্রহ করা হয়েছে। তবে শিরীন রেজার নমুনা পরীক্ষার ফল এখনো হাতে আসেনি। কাল বা পরশু ফলাফল আসতে পারে।

 

 

মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যন্ত মাগুরায় মোট ৩০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ১৬০ জন, হোম আইসোলেশনে আছেন ১২০ জন, হাসপাতালে ভর্তি ৮ জন, উন্নত চিকিৎসার জন্য অনত্র গেছেন ১২ জন, মারা গেছেন ৭ জন। আজ রবিবার ক্রিকেটার সাকিব আল হাসানের বাবাসহ মোট ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

 

উল্লেখ্য, করোনার প্রকোপ শুরুর পর থেকেই নিজের ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের সেবায় কাজ করছেন সাকিব আল হাসান। তিনি এখন দুই সন্তান নিয়ে সস্ত্রীক আমেরিকায় অবস্থান করছেন। সেখান থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD