ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে পাঠনো নমুনায় নতুন তিন জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।
শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তপতী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।গত চৌদ্দ ও পঁনের জুলাই ওই তিনজন পরীক্ষার জন্য নমুনা দেন।
আজ শনিবার তাঁদের ফলাফল পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে বোরহানউদ্দিন পৌরসভার এক নাম্বার ওয়ার্ডের বাসিন্দা একজন কলেজ শিক্ষক আছেন।
এছাড়া পৌরসভার দুই নাম্বার ওয়ার্ডের বায়ান্ন বছর বয়সী এক ব্যাক্তি ও কুতুবা আট নাম্বার ওয়ার্ডের দক্ষিণ কুতুবা গ্রামের পঁয়ত্রিশ বছর বয়সী একজন পুরুষ আছেন।উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী জানান, সংশ্লিষ্ট এলাকায় লকডাউনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
Reporter Name 

















