ঝালকাঠির ভীমরুলী ভাসমান বাজারে ফ্রি ওয়াইফাই Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠির ভীমরুলী ভাসমান বাজারে ফ্রি ওয়াইফাই

ঝালকাঠির ভীমরুলী ভাসমান বাজারে ফ্রি ওয়াইফাই

ঝালকাঠির ভীমরুলী ভাসমান বাজারে ফ্রি ওয়াইফাই




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউপির ভীমরুলী ভাসমান বাজারে চালু হয়েছে ফ্রি ওয়াইফাই জোন। উৎপাদিত ফসল নৌকায় করে নিয়ে যাওয়ার পাশাপাশি চাষিরা সারাদেশে অনলাইনেও বিক্রি করতে পারবেন।

 

 

ভাসমান বাজারে পেঁয়ারা, আমড়া, পেঁপে, কলা, কাঠাল, আনারস, লেবু, কাকরোল, মরিচ, বেগুন, শসাসহ বিভিন্ন ধরনের শাক-সবজি ও ফল-মূল বিক্রি হয়ে থাকে।

 

 

ঝালকাঠির এ ভাসমান হাট-বাজারে কৃষিপণ্যের পাইকার না থাকায় উৎপাদিত সবজি আর ফল-মূল নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। তাই ভাসমান বাজারে ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয়েছে। ফলে কৃষকরা সারাদেশে তাদের কৃষিপণ্য অনলাইনে বিক্রি করতে পারবেন।

 

 

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গত বছর ভাসমান বাজার পরিদর্শন শেষে ফ্রি ওয়াইফাই জোন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফলে ভীমরুলী বাজারে চালু হয়েছে ফ্রি ওয়াইফাই জোন।

 

 

এক ব্যবসায়ী জানান, ভাসমান বাজারে ওয়াইফাই জোন সম্পর্কে জেনে গেছে মানুষ। বাসায় বসে থেকে মানুষ যদি পণ্য চায়, তা তিনি পেয়ে যাবেন।

 

 

ডিসি মো. জোহর আলী বলেন, ভাসমান বাজারের কৃষকদের আমরা সুবিধা দিতে পেরেছি। ফলে তারা তাদের পণ্যগুলো ন্যায্য দামে বিক্রি করতে পারবেন। কৃষকরা ফ্রি ইন্টারনেট ব্যবহার করে তাদের কৃষিপণ্যের অনলাইন বাজার ধরতে পারবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD