সংবাদ শিরোনাম:

ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৬

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:44:28 am, Saturday, 18 July 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ খুলনার পাইকগাছা থানা পুলিশ ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে।এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা সুত্রে জানা গেছে, উপজেলার শিববাটি ব্রীজের পাশে ইব্রাহিম গার্ডেনের একটি পতিত ঘরের পাশে বৃহস্পতিবার গভীর রাতে ২০/২৫ জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এমন খবরের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এজাজ শফীর নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকেক আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পুলিশ আটককৃত ৬ জনসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৭ জনের নামে থানায় মামলা করেছে।

ওসি এজাজ শফী জানান, সঙ্গবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল, এদের নামে পাইকগাছা থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। সংঘবদ্ধ এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারলে অপরাধ প্রবণতা দ্রুত কমানো সম্ভব বলে ওসি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৬

প্রকাশের সময় : 10:44:28 am, Saturday, 18 July 2020