সংবাদ শিরোনাম:

তরুণ-তরুণীকে আটকে ৫০ হাজার টাকা দাবি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:26:08 am, Saturday, 18 July 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি খাবার হোটেল থেকে তরুণ-তরুণীকে আটক করে হোটেল মালিকের যোগসাজশে ৫০ হাজার টাকা দাবির অভিযোগে রিয়াজ উদ্দিন নামের এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের পর তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের তাজমহল এলাকার বন্ধু রেস্তোরা নামের একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার সত্যতা পাওয়ায় হোটেল মালিক সবুজ সরকারকে পুলিশ আটক করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, তাজমহল এলাকায় ঘুরতে আসেন আড়াইহাজার উপজেলার ছোট ফাউসা এলাকার কলেজ শিক্ষার্থী দুই তরুণ-তরুণী। এ সময় তারা বন্ধু নামের একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে গেলে হোটেল মালিক একটি কক্ষে বসতে বলেন। পরে হোটেল মালিক বাইরে থেকে দরজা বন্ধ করে তাদের আটকে রাখেন এবং তালতলা তদন্ত কেন্দ্রের এএসআই রিয়াজকে খবর দেন। পুলিশ কর্মকর্তা রিয়াজ ঘটনাস্থলে এসে ওই তরুণ তরুণীকে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। নয়তো অসামাজিক কার্যকলাপে অভিযুক্ত করে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হবে বলে হুমকি দেন।

পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তালতলা তদন্ত কেন্দ্রের এসআই জয়নাল দ্রুত ঘটনাস্থল থেকে তরুণ তরুণীকে উদ্ধার করে তালতলা তদন্ত কেন্দ্রে নিয়ে যান। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বর্ণনা শোনেন।

এদিকে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে এএসআই রিয়াজ উদ্দিনকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হয় এবং ঘটনাস্থল থেকে হোটেল মালিককে আটক করে পুলিশ। এ ঘটনায় হোটেল মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আহসান উল্লাহ ঘটনার বিষয়ে জানান, ঘটনা শুনেছি। তবে বিস্তারিত আমি বলতে পারছি না কারণ আমি ট্রেনিংয়ে আছি ৷ তবে পুলিশ সুপারের নির্দেশে এএসআই রিয়াজকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে আমি নিশ্চিত হয়েছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

তরুণ-তরুণীকে আটকে ৫০ হাজার টাকা দাবি

প্রকাশের সময় : 10:26:08 am, Saturday, 18 July 2020