করোনা ভাইরাসের কারণে বরিশালের পানের দাম কম থাকার জন্য দিশেহারা পানচাষীরা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা ভাইরাসের কারণে বরিশালের পানের দাম কম থাকার জন্য দিশেহারা পানচাষীরা

করোনা ভাইরাসের কারণে বরিশালের পানের দাম কম থাকার জন্য দিশেহারা পানচাষীরা

করোনা ভাইরাসের কারণে বরিশালের পানের দাম কম থাকার জন্য দিশেহারা পানচাষীরা




গৌরনদী প্রতিনিধি॥ ধান-নদী-খালের দেশ বরিশাল। সুজলা-সুফলা শস্য-শ্যামলিমায় পূর্ণ এর প্রকৃতি।বরিশাল’ … কৃষি ফসলের পাশাপাশি প্রচুর পরিমানে সুপারি ও নারিকেল উৎপাদন হতো।এই ফসলের পাশাপাশি কয়েক উপজেলায় ব্যাপক পান চাষ হয়।
করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে বাজারে পানের দামে ধস নেমেছে।

 

পূর্ণ উৎপাদন মৌসুমে হাটবাজারে বর্তমানে মানুষের অবাধ চলাচল বন্ধ থাকার জন্য ক্রেতাশূন্য হয়ে পড়েছে বরিশালের পানের হাটবাজারগুলো। ব্যাপক আমদানি হলেও নেই বিক্রি। এজন্য হাটবাজারে ফেলে দিতে দেখা যাচ্ছে পানের গাদি। চরম হতাশায় ভুগছেন স্থানীয় পানচাষিরা।

 

 

সরেজমিনে বরিশালের গৌরনদীতে দেখা যায়, উপজেলার সর্বত্রই পানের চাষ হয়। আয়তনে কিছুটা ছোট হলেও আবাদি ভূমির এক তৃতীয়াংশ জমিতে পানের চাষ হয়ে থাকে। গুণগত মানে এখানকার পান বেশ ভাল। এজন্য দেশের প্রায় বেশ কিছু জেলায় সরবরাহ হয় গৌরনদীর মিষ্টি পান। পানচাষের সঙ্গে সম্পৃক্ত প্রায় ৭০ শতাংশ পরিবার।

 

এখানকার অনেক কৃষক পরিবার স্বাবলম্বী হয়েছে পানচাষের ওপর নির্ভর করে। দীর্ঘদিন যাবত চাষিরা পানের দাম ভাল পেলেও বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে পানের ওপর এর ব্যাপক প্রভাব পড়েছে। কয়েক মাস আগে প্রতি ৩২ বিড়া পানের দাম ছিল ৩ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা। বর্তমানে প্রতি ৩২ বিড়ার পানের দাম ১ হাজার টাকা থেকে শুধু ৫০ টাকা। এজন্য পান উৎপাদন ব্যয় দূরের কথা, পান হাটে পরিবহনের খরচ জুটছে না বলে চরম হতাশায় পান চাষিরা।

 

উপজেলার সুন্দরদী গ্রামের পানচাষী মনির বলছিলেন, আমার নিজস্ব চাষের জমি নাই। অন্যের জমি বর্গা নিয়ে পানচাষ করে সংসার চালাই। অনেকদিন ধরে পানের দাম ভাল পেয়ে ভালভাবে সংসার চালাতে পেরেছি। করোনা ভাইসের ফলে হাটবারে পান বিক্রি করতে পারছি না। আবার পান বিক্রি করতে পারলেও পাইকার না থাকার কারণে দাম খুবই কম। বরজ থেকে পান উঠিয়ে বিক্রি করে হাটে যাওয়া-আসার ভাড়া জুটছে না। এজন্য সংসার চালাতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছি।

 

 

 

রমজানপুর গ্রামের রাশেদ বেপারী বলেন, পানের একবোরেই দাম নেই। দুইদিন ধরে পান ভেঙে গুছিয়ে হাটে বিক্রি করে একশো টাকাও জুটছে না। করোনা ভাইরাসের জন্য হাটবাজারে পাইকার আসছে না বলে পানের দাম কম।

 

 

 

দ্রুত করোনার প্রভাব না কাটলে আমাদের চলার উপায় থাকবে না। পানের বরজে ব্যবহৃত পণ্যসহ শ্রমিকের দাম দ্বিগুন বাড়লে বহলাংশে কমেছে পানের দাম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD