মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধ॥ জনপ্রতিনিধি না হয়েও সমাজ সেবা ও অসহায়দের পাশে দাড়িয়ে একের পর এক মানবিকতার নজির রেখে যাচ্ছেন বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাঝী মোঃ মাসুম রেজা।
সামাজিক কর্মকান্ডের ধারাবাহিকতায় তিনি রাকুদিয়া গ্রামের দূর্ঘটনায় পা হারিয়ে পঙ্গু হয়ে যাওয়া মোঃ হানিফ হাওলাদার (৪৫) এর পরিবার কে নগদ অর্থ, এক মাসের খাদ্য সামগ্রী ও ঈদ উপহার প্রদান করে পাশে দাড়িয়েছেন। ১৬ জুলাই সকালে সমাজ সেবক মাঝি মোঃ মাসুম রেজা’র নিজ তহবিল থেকে অসহায় পরিবারটির জন্য সাহাজ্য প্রদান করা হয়। তিনি সাহাজ্য প্রদানকালে উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের অনুরোধে পঙ্গু হানিফের স্থায়ী কর্মস্থল সৃষ্টির লক্ষ্যে একটি দোকান ঘর তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন ।
মাসুম রেজা বলেন, আমার সামর্থ অনুযায়ী সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। সামনের দিনগুলোতেও এর ধারাবাহিকতা রক্ষা করার জন্য সকলের দোয়া কামনা করি।
Leave a Reply