সংবাদ শিরোনাম:

করোনা সন্দেহে বৃদ্ধ বাবাকে বাস টার্মিনালে ফেলে গেছেন ছেলে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:39:25 pm, Tuesday, 14 July 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা সন্দেহে ৬০ বছর বয়সের বৃদ্ধ বাবাকে পৌর বাস টার্মিনালের পরিত্যক্ত জায়গায় ফেলে গেছেন তার একমাত্র ছেলে। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌর শহরে এ ঘটনা ঘটেছে । সোমবার (১৩ জুলাই) রাতে বৃদ্ধ ছোবাহান আলীর শ্বাসকষ্ট দেখা দেয়ায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তার একমাত্র ছেলে নজরুল ইসলাম এ কাণ্ড ঘটান বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ফেলে যাবার সময় নজরুল তার বাবাকে বলেন, ‘বাবা তুমি এখানে এক রাত থাকো। কাল এসে তোমাকে নিয়ে যাব। এই মিথ্যা আশ্বাস দিয়ে নজরুল ইসলাম তার বাবাকে ফেলে পালিয়ে যায়।

এ ঘটনা জানতে পেরে রাত সাড়ে ১২ টার দিকে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাশ ও উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিকী সেই বৃদ্ধকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং তার খাবার দাবার ও চিকিৎসা নিশ্চিত করেন।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিকী বলেন, বিষয়টা খুবই দুঃখজনক, একটা ছেলে বাবাকে রাতের আঁধারে পরিত্যক্ত জায়গায় ফেলে যেতে পারে এটা কখনো ভাবা যায় না। কীভাবে বাবার সঙ্গে তার ছেলে এমন অমানবিক আচরণ করলেন। পুলিশ উদ্ধার না করলে রাতের বেলা হয়তো ওই অসুস্থ বৃদ্ধের বড় ক্ষতি হতে পারতো।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ছোবাহান আলীকে আইসোলেশনে রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) তার নমুনা সংগ্রহ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা সন্দেহে বৃদ্ধ বাবাকে বাস টার্মিনালে ফেলে গেছেন ছেলে

প্রকাশের সময় : 05:39:25 pm, Tuesday, 14 July 2020