বরিশালে বাসর রাতে নববধুর পলায়ন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে বাসর রাতে নববধুর পলায়ন

বরিশালে বাসর রাতে নববধুর পলায়ন

বরিশালে বাসর রাতে নববধুর পলায়ন




স্টাফ রিপোর্টার॥ বরিশাল বাসর রাতে স্বামীর বাড়িতে নানী ও আপন ভাইকে রেখে গভীর রাতে অজানার উদ্দেশ্যে পালিয়ে গেছে এক নববধু। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের। এঘটনায় সোমবার নববধুর ভাই আরিফুল ইসলাম শেখ আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।

 

ডায়রী সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই বরিশালের আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের মৃত নুর আলম হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদারের সাথে পাবনা জেলার আমিনপুর থানার রাজ নারায়নপুর গ্রামের হারিস শেখের কন্যা কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার মীমের (১৯) পারিবারিকভাবে বিয়ে হয়।

 

ওইদিনই তিনি (আরিফুল) ও নানী আয়শা খাতুন বরযাত্রীদের সাথে বোনজামাইর বাড়ীতে আসেন। রবিবার (১২ জুলাই) রাতে নববধু সুমাইয়া বোনজামাই সোহাগ হাওলাদারের বাড়ী থেকে নিখোঁজ হয়।

 

নববধুর স্বামী সোহাগ হাওলাদার জানান, রবিবার (১২ জুলাই) রাতের খাবার খেয়ে বাসরঘরে গিয়ে স্ত্রীকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করি। পরে ঘরের আলমিরায় থাকা ৫০ হাজার টাকা, স্বর্নালংকার ও মোবাইল ফোন দেখতে না পেয়ে স্ত্রী পালিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত হই। তবে নববধু কার সাথে পালিয়েছে সে বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD