সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তনের প্রস্তাবে ফুঁসে উঠেছে ছাত্রসমাজ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তনের প্রস্তাবে ফুঁসে উঠেছে ছাত্রসমাজ

সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তনের প্রস্তাবে ফুঁসে উঠেছে ছাত্রসমাজ

সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তনের প্রস্তাবে ফুঁসে উঠেছে ছাত্রসমাজ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তনের প্রস্তাবে ফুঁসে উঠেছে বরিশালের ছাত্রসমাজ। ওই প্রস্তাবের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের ছাত্রসমাজ। শনিবার বেলা সোয়া ১১টায় নগরীর সদর রোডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম তালুকদার অনিক। বক্তব্য রাখেন সরকারী বরিশাল কলেজ ছাত্র সংসদের সাবকে ভিপি একেএম জাহাঙ্গীর হোসাইন, সাবেক এজিএস হাফিজ আহমেদ বাবলু, প্রাক্তন ছাত্র সিনিয়র সাংবাদিক আলম রায়হান ও কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্নাসহ অন্যান্যরা।

 

 

বক্তারা বলেন, সরকারী বরিশাল কলেজ প্রতিষ্ঠাকালে অশ্বিনী কুমার দত্তের কোন অবদান নেই। সাবেক রাস্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত, সাবেক পৌর চেয়ারম্যান গোলাম মাওলাসহ বিভিন্ন গুণীজনের অর্থে ‍এবং কলেজের নিজস্ব অর্থায়নে এ কলেজ প্রতিষ্ঠিত হয়। এ কলেজে অশ্বিনী কুমার দত্তের কোন অবদান নেই। কাজেই সরকারি বরিশাল কলেজের নাম কোনভাবেই‍ পরিবর্তন করা যাবে না বলে হুশিয়ারী দেন বক্তারা।

 

 

প্রসঙ্গত, সম্প্রতি বরিশালের জেলা প্রশাসক সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার দত্তের নাম প্রস্তাব করায় এ আন্দোলন শুরু হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD