সংবাদ শিরোনাম:

বরগুনার তালতলীতে আবাসিক হোটেলে পল্লী চিকিৎসকের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:01:34 pm, Saturday, 11 July 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার তালতলী উপজেলা শহরের ভাই ভাই নামক একটি আবাসিক হোটেলে ইদ্রিসুর রহমান (৫৫) নামে এক পল্লী চিকিৎসক মারা গেছেন। স্বজনদের দাবি- হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, বরগুনার পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা এলাকার বাসিন্দা ইদ্রিসুর রহমান ২০০৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল কোরে চাকরি শেষ করে অবসর গ্রহণ করেন। গত তিন বছর তালতলী উপজেলার মাছবাজারসংলগ্ন এলাকায় চেম্বার খুলে পল্লী চিকিৎসক হিসেবে মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। চিকিৎসাসেবা দেওয়ার সময় তিনি তালতলী উপজেলা শহরের ভাই ভাই আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ২০ নম্বর রুমে রাত যাপন করতেন। গতকাল রাতে খাওয়াদাওয়া শেষে তিনি রুমে রাতযাপন করেন।

আজ (শনিবার) সকালে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে আবার রুমে এসে ঘুমিয়ে পড়েন। সকাল ৮টার দিকে হোটেল কর্তৃপক্ষ তাঁর রুমে গিয়ে দেখতে পায়, চিকিৎসকের মৃত্যুদেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

পরে নিহতের ভগ্নিপতি মনির তালুকদারকে খবর দেওয়া হলে তিনি এসে মরদেহ দাফন করার জন্য নিয়ে যান। মারা যাওয়া পল্লী চিকিৎসকের স্ত্রী ও তিন কন্যা ঢাকায় বসবাস করেন। পল্লী চিকিৎসক ইদ্রিসুর রহমানের ভগ্নিপতি মনির তালুকদার বলেন, তাঁর মরদেহ দাফন করার জন্য বাড়িতে এনেছি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া মুঠোফোনে বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পল্লী চিকিৎসক ইদ্রিসুর রহমান স্ট্রোক করে মারা গেছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। স্বজনরা তাঁর লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনার তালতলীতে আবাসিক হোটেলে পল্লী চিকিৎসকের মৃত্যু

প্রকাশের সময় : 06:01:34 pm, Saturday, 11 July 2020